মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০৩ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৭:০৭ PM
 তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়

তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়

চাঁদপুরে দেশীয় প্রজাতির ছোট মাছ নিধনকারী তিন শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে ।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এসব তথ্য জানান।

তিনি বলেন, “সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন আজ ভোর ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে শহর থেকে গাছতলা, মৈশাদি, বাগাদী হয়ে সদরের রামপুর ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন অভিযান পরিচালনা করে।”

এসময় তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। 

চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন এবং দপ্তরের অন্যান্য কর্মচারী এই অভিযানে অংশগ্রহণ করেন।

এছাড়াও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   চায়না দুয়ারী জাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close