প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:১৮ AM আপডেট: ১১.০৭.২০২৫ ১২:৫৯ এএম

সংগৃহীত ছবি
ঢাকা মহানগর উত্তর এলডিপির মিডিয়া সেল নবায়ন ও পুনর্গঠন করা হয়েছে সভাপতি রিয়াসাদ উদ্দিনের নেতৃত্বে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় দিকনির্দেশনামূলক আলোচনা সভা। নবগঠিত মিডিয়া সেলে তরুণ ও উদ্যমী সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়।
এদিন সভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তর সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়া। মিডিয়া সেল পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, “এই সেলের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে সঠিক তথ্য ও দলের কর্মসূচি দ্রুত জনগণের কাছে পৌঁছে যাবে। মিডিয়া হবে আন্দোলনের শক্তিশালী হাতিয়ার।”
বক্তারা আরো বলেন, “অলি আহমদ এমন একজন ব্যক্তি যাকে দুর্নীতি, লোভ ও ক্ষমতা কখনই স্পর্শ করতে পারেনি।”
তারা
বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে শেখ হাসিনা তাকে শত শত কোটি টাকা,
মন্ত্রিত্ব দিয়ে কিনতে চেয়েও ব্যর্থ হয়েছেন অলি আহমদ বীর বিক্রমের সততার
কাছে। তিনি যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় যমুনা সেতুর পুরো নির্মাণ কাজ
সম্পাদিত হয়। অথচ মন্ত্রী হিসেবে সব সময় দুর্নীতির ঊর্ধ্বে থেকেছেন তিনি।”তারা
আরো বলেন, “হাসিনা তাকে কিনতে ব্যর্থ হয়ে চেয়েছেন দুদকের জালে জড়াতে। তবে ৩
দফা পৃথক পৃথকভাবে তদন্ত করে তার বিরুদ্ধে পাননি কোনো দুর্নীতির ছোঁয়া।”নির্বাচনকে সামনে রেখে এলডিপির মিডিয়া সেল নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। এবং এলডিপি ঢাকা মহানগর উত্তর নেতৃত্বের এই উদ্যোগকে ভবিষ্যৎ রাজনৈতিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এলডিপির মিডিয়া নবায়ন ও পুনর্গঠন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মানারাত বিশ্ববিদ্যালয়, বিউপি (বাংলাদেশ প্রফেশন বিশ্ববিদ্যালয়) তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা কলেজ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ও তরুণীর অংশগ্রহনে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।