শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      
কখনো নিজেকে খুব শক্তিশালী মনে হয়, কখনো হয় না...
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্দায় বেশির ভাগ সময় তাকে দৃঢ়চেতা, দাপুটে চরিত্রে দেখা যায়। কিছুদিন আগে জিফাইভের ‘ছল কপট’ ওয়েব সিরিজে তাকে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্দার মতো বাস্তব জীবনেও তিনি কতটা শক্তিশালী।

ওটিটির চেনা মুখ শ্রিয়া পিলগাঁওকর। শ্রিয়ার মা-বাবা দুজনই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ-অভিনেতা শচীন পিলগাঁওকর ও সুপ্রিয়া পিলগাঁওকর। তবে মা-বাবার পরিচয়ের বাইরে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন শ্রিয়া।

উল্লেখ্য, শ্রিয়ার ক্যারিয়ারের শুরুটা থিয়েটার দিয়ে। পরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ পরিচালনা করেন। বড় পর্দায় প্রথম কাজ ‘ফ্যান’। সিনেমাটিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন।


‘ছল কপট’ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা মার্ডার মিস্ট্রির গল্প। ছোটবেলা থেকেই আমি এই ঘরানার খুব বড় ভক্ত। এখানে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি। উর্দি পরার সঙ্গে সঙ্গেই এক অন্য রকম দায়িত্ববোধ কাজ করছিল। দারুণ অভিজ্ঞতা ছিল।’’

থ্রিলার ঘরানার কাজেই শ্রিয়াকে বেশি দেখা যায়। কেন এই ধারার কাজই তিনি বেশি করেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আসলে আমি রোমান্টিক ছবিও খুব ভালোবাসি। কিন্তু আমাকে বেশি প্রস্তাব দেওয়া হয় থ্রিলার ঘরানার কাজের। আমি কমেডি, রোমান্টিক-কমেডি বা প্রেমের গল্পের কাজও করতে চাই। তবে সেই সুযোগ এখনো তেমন পাইনি। আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে একটা সময় নির্দিষ্ট কিছু ঘরানা নিয়ে বাড়তি উন্মাদনা থাকে। এখন যেমন থ্রিলার বা রহস্য ঘরানার ছবি-সিরিজ বেশি হচ্ছে। তবে ভালো লাগছে যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। কখনো আইনজীবী, কখনো সাংবাদিক, কখনো যৌনকর্মী বা পুলিশ অফিসারের ভূমিকায়।’’

ব্যক্তিগত জীবনে নিজেকে কতটা ‘দৃঢ়’ ভাবেন? উত্তরে শ্রিয়া বলেন, ‘‘কখনো নিজেকে খুব শক্তিশালী মনে হয়, কখনো হয় না। তবে আমার বিশ্বাস, সত্যিকারের দৃঢ়চেতা মানুষ সে–ই, যে নিজের দুর্বলতা ও শক্তি দুটোই মেনে নিতে পারে। আমি আমার ভেতর একধরনের আবেগীয় শক্তি অনুভব করি। আর আমি নিজেকে মজবুত ও আত্মবিশ্বাসী মনে করি।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শক্তিশালী   অভিনয়   মডেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close