বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শুটিং সেট থেকে হাসপাতালে স্বস্তিকা, কী হয়েছে অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত করছিলেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং। হটাৎ হলেন অসুস্থ।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) শুটিংয়ে মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে সেট থেকে হাসপাতালে নেওয়া হয় স্বস্তিকাকে। খবর আনন্দবাজার ডটকমের

এক ফেসবুক পোস্টে স্বস্তিকা দত্ত জানান, কর্নিয়ায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তিনি লিখেছেন, “আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো কারণ থাকে। গতকাল আমি “ভানুপ্রিয়া ভূতের হোটেল” ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি বলেন, “কীভাবে, কখন, কোথায়, আমি জানি না। সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সব সহ-অভিনেতাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন।’’

এতে স্বস্তিকা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, শ্রুতি দাস, কাঞ্চন মল্লিক প্রমুখকে।

উল্লেখ্য, একটি হোটেলকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। ভারতের উত্তরের শহর লাভায় সিনেমার শুটিং চলছে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শুটিং   হাসপাতাল   স্বস্তিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close