শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:২৫ AM আপডেট: ০৩.০৭.২০২৫ ১২:৩৩ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে এসব প্রস্তাব বিএনপি আগেই দেশবাসীর সামনে উপস্থাপন করেছিল।

গতকাল বুধবার (২ জুলাই) বিকেলে পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কিছু বিষয়ে আমরা একমত না হলেও ছাড় দিয়েছি, মেনে নিয়েছি, যাতে নির্বাচনের প্রক্রিয়া এগোয় এবং সব দল অংশ নেয়। কিন্তু জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়।’

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তখন দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু ছিল। সংবাদপত্র ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। সেই সময়েই তিনি বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, যা এখনো বিএনপির গৌরবের অংশ।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব অনেক। জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের জন্য কিছুই করেনি, তাই তারা জনগণের রোষ থেকে পালিয়েছে।’

বিএনপির বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় দলের কিছু চ্যালেঞ্জ থাকে, যেমন সংসারের বড় সন্তানের মতো আমাদের বেশি দায়িত্ব নিতে হয়।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘খুব শিগগির আপনাদের সঙ্গে দেশের মাটিতে দেখা হবে।’

সম্মেলনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুল হক নান্নু প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close