গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে যৌথবাহিনীর হাতে আটক, অতঃপর...
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৫৩ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৭:১১ PM

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে যৌথবাহিনীর অভিযানে এক যুবক আটক হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান ও তিন নেতার মাজার এলাকা ঘিরে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশ কয়েকজনকে আটক করতে দেখা গেছে।
আটক যুবক সাংবাদিকদের জানান, তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন।
তিনি বলেন, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে উদ্যানের ভেতরে আসছি। সে আসতেছে।
কেন সেখানে এসেছিলেন, এমন প্রশ্নে তিনি জানান, রমনার পেছনের গেট দিয়ে ঢুকে মুক্তমঞ্চের কাছে এসে বসেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।”
তবে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এনআর