প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:২০ AM

সংগৃহীত ছবি
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে দিনটিকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
বুধবার (২৫ জুন) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিবছর ১৬ জুলাই যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালনের জন্য সরকার দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
পরিপত্রে এ সিদ্ধান্ত যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোক ও প্রতিবাদের ঝড় ওঠে।
স্বদেশ প্রতিদিন/এনআর