প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১:০৫ AM

প্রতীকী ছবি
ডিম আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম সহজলভ্য ও পুষ্টিকর উপাদান। সকালের নাশতা হোক বা হঠাৎ ক্ষুধা মেটানো—ডিম সবসময়ই উপযোগী। বেশিরভাগ বাড়িতেই ডিম সংরক্ষণ করা হয় ফ্রিজে। তবে ফ্রিজ থেকে বের করেই ঠাণ্ডা ডিম সরাসরি সিদ্ধ করলে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। কেন? চলুন জেনে নেওয়া যাক—
হঠাৎ তাপমাত্রার তারতম্যে ডিম ফেটে যেতে পারেঠাণ্ডা ডিম সরাসরি গরম পানিতে দিলে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ডিমের খোসা ফেটে যেতে পারে। এতে ভেতরের সাদা অংশ ও কুসুম পানিতে বেরিয়ে আসে, যা অস্বস্তিকর ও অপচয়ও বটে।
সিদ্ধ হতে বেশি সময় লাগেফ্রিজের অতিরিক্ত ঠাণ্ডা ডিম সিদ্ধ হতে তুলনামূলক বেশি সময় নেয়। এতে গ্যাস বা জ্বালানির খরচ বাড়ে এবং সময়ের অপচয় হয়—বিশেষ করে ব্যস্ত সকালে।
কুসুম জমে যেতে পারেশীতকালে বা ফ্রিজের তাপমাত্রা খুব কম হলে ডিমের কুসুম জমে যেতে পারে। এতে ডিম পুরোপুরি সিদ্ধ হতে চায় না, কখনও ভেতরে কিছু অংশ নরম রয়ে যায়।
খোসা ছাড়াতে সমস্যা হয়ঠাণ্ডা ডিম সিদ্ধ করার পর খোসা ছাড়ানো বেশ কষ্টকর হয়ে যায়। তবে পানিতে সামান্য লবণ বা ভিনেগার দিলে এই সমস্যা কিছুটা এড়ানো যায়।
সমাধান: কীভাবে ডিম দ্রুত ঘরের তাপমাত্রায় আনবেন?যদি হাতে সময় কম থাকে, তবে ডিমকে ৫ মিনিটের জন্য হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। এতে ডিমের অতিরিক্ত ঠাণ্ডাভাব কেটে যাবে এবং এটি সহজেই সিদ্ধ বা পোচ করা যাবে।
তবে আদর্শভাবে, ডিম সিদ্ধ করার অন্তত ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ঘরের তাপমাত্রায় রাখতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
স্বদেশ প্রতিদিন/এনআর