সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      
কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেমের সম্পর্ক বা পরিবার বিয়েতে রাজি না হলে অনেকে কোর্ট ম্যারেজ করেন। বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একজন আইনজীবীর উপস্থিতিতে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করা বোঝায়। কোর্টে বিবাহ সম্পন্ন করার সময় যদি দুইজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকেন এবং সেখানে শরয়ী নিয়ম অনুযায়ী প্রস্তাব ও গ্রহণ (ইজাব ও কবুল) সম্পন্ন হয়, তাহলে  ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হয়ে গেছে বলে গণ্য হবে।

আর যদি শর্ত পূরণ না হয়, অর্থাৎ,  শুধু কাগজের স্বাক্ষর বা এফিডেভিট হিসেবে হয়, যেখানে কোনো সাক্ষী ছিল না বা শরয়ী পদ্ধতিতে বিবাহ পড়ানো হয়নি। এমন বিবাহ বৈধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই পুনরায় শরয়ী নিয়ম অনুযায়ী বিবাহ পড়াতে হবে।

বিয়ের ক্ষেত্রে পিতা-মাতার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সন্তুষ্টি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং তাদের সম্মতি নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া পিতা-মাতার সদাচারেরও অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আল-আন-কাবুত, আয়াত: ৮)

পিতা-মাতা কোনো বৈধ বিষয়ে নির্দেশ দিলে এবং তা অমান্য করার কারণে তারা কষ্ট পেলে সন্তানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও পালন করা সন্তানের জন্য ওয়াজিব। অন্যথায় পিতা-মাতার অবাধ্য হিসেবে গণ্য হবে। হাদিসে পিতা-মাতার অবাধ্যতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। রাসুল (সা.) বলেছেন, পিতা-মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৮৯২)

তাই শুধু আবেগ বা পূর্বের সম্পর্কের কারণে পিতামাতার অমতে তাড়াহুড়ো করে বিয়ে করা সমীচীন নয়। বরং পাত্র বা পাত্রী দ্বীনদার ও উপযুক্ত হলে পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি দ্বীনদারির অভাব বা অন্য কোনো যৌক্তিক কারণে পিতা-মাতা বিয়েতে অসম্মতি জানান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিয়ে থেকে সরে আসা উচিত।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close