সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ সোমবার প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।

এদিকে, অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৭ দশমিক ৯০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। টানা তিন মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে তা কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবার নিম্নমুখী হয়েছে।

সার্বিক মূল্যস্ফীতি কমে আসাকে অর্থনীতির জন্য ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সূত্র: বাসস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close