বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১:৩৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৫:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার সাত মাস বয়সী কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম সেতু (৩০) এবং শিশুর নাম আনিশা। তার স্বামীর নাম আওয়াল মেল্যা।


স্বজনরা বলেন, “নিজের বাড়িতে সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। রাইস কুকারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। এ সময় তার কোলে থাকা ৭ মাস বয়সী শিশু আনিশাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে তারা। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 








জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, “মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন হওয়ার পর হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুজনেই মৃত্যুবরণ করেছেন। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রান্না   রাইস কুকার   মৃত্যু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close