শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      
দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল
রিয়াদুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মশাল মিছিল করেছেন উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্ত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস এম তৈয়ব বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় বাঁশখালী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগ কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথেই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ সময় মশাল মিছিলে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।'







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বাঁশখালী   ছাত্রদল   মশাল মিছিল   রাজনৈতিক কর্মসূচি   নাশকতার প্রতিবাদ   ছাত্রলীগ   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close