বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা’কে হারালেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১:৫০ পিএম

বলিউডের প্রাক্তন অভিনেত্রী ও বর্তমান ধর্মীয় বক্তা সানা খানের মা সাইদা খান ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (২৪ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সানা এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সানা খান লেখেন, ‘তুমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলে, প্রতিটি মুহূর্তে লড়াই করছিলে। এখন আল্লাহ তোমায় তাঁর কাছে নিয়ে নিলেন। আল্লাহ তোমার গুনাহ মাফ করুন, জান্নাত নসিব করুন।’

তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ জানান, আমার মায়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন সবাই।

মঙ্গলবার রাতেই সাইদা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সানার পাশে এ সময় ছিলেন তার স্বামী মুফতি আনাস সৈয়দ, মুনাওয়ার ফারুকির স্ত্রী মেহজ বিন কোটওয়ালা-সহ পরিবার ও কাছের অনেক মানুষ।

সানার শোক জানিয়ে অনেক ভক্ত ও সহকর্মী সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সানা খান ২০২০ সালে বিনোদন জগত ছেড়ে ইসলামি জীবনধারায় মনোনিবেশ করেন। এরপর থেকে তিনি ধর্মীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বলিউড   সানা খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close