সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
চিরকুট লিখে নিখোঁজ শিক্ষার্থী
‘তোমাদের এই অশান্তি আমার ভালো লাগে না’
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:৫২ পিএম

‘আম্মু আর আব্বু আমি যাইতাছি। তোমাদের এই ঘরে থাকতে একটুও ভালো লাগে না। তোমাদের এই অশান্তি আমার আর ভালো লাগে না। আমি আমার ২৫০০ টাকা নিয়া যাইতাছি। আমার জন্য দোয়া কইরো।’

এভাবেই নিজের খাতায় আবেগঘন মানসিক যন্ত্রণার বার্তা লিখে গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইরাম শেখ (১৪) আজ মঙ্গলবার সকালে তার স্কুলের পাশের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়।

আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে গজারিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-১০২২) করেছেন বাবা বশির উদ্দীন শেখ।

এই তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই রুবেল সিকদার।

নিখোঁজ শিক্ষার্থী ইরাম শেখের বাবা বশির উদ্দীন শেখ গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  সোনাইরকান্দি এলাকার বাসিন্দা।

হোসেন্দী বাজারে নিজের ব্যবসার কারণে ওই হোসেন্দী স্কুলের পাশে ভাড়া বাসায় দুই ছেলে তাওহিদ শেখ, ইরাম শেখ ও স্ত্রী কনিকা আক্তারকে নিয়ে বসবাস করছেন।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  অশান্তি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close