বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যৌনপল্লীতে ওয়ারড্রপ থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:৩৮ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ২:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ছরোয়ার মন্ডলের বাড়ির একটি ওয়ারড্রব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তানিয়া বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের দুলাল সরদারের মেয়ে। তিনি গত এক বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ওই বাড়িতে যৌনকর্মী হিসেবে বসবাস করছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত তানিয়ার অন্যান্য সহকর্মীদের সঙ্গে দেখা ও কথা হয়। এরপর সারাদিন তাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন সহকর্মীরা। পরে বাড়ির মালিক ছরোয়ার মন্ডলকে খবর দিলে তার উপস্থিতিতে ঘরের ভেতরে থাকা একটি তালাবদ্ধ ওয়ারড্রব ভেঙে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই বশির সরদার অভিযোগ করে বলেন, “আমি শুনেছি আমার বোনকে হত্যা করা হয়েছে। তবে কিভাবে হত্যা করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।”

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শরীফ আল রাজীব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তানিয়াকে মোবাইলের চার্জারের তার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  যৌনপল্লী   ওয়ারড্রপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close