‘দুদক চোরাবালির মতো জায়গা, ভয়েই সবাই চুপ’: ডা. মাহমুদা মিতু
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:৫৩ পিএম

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, হাস্যকর এবং ইমম্যাচিউর প্রেস রিলিজ দিছে দুদক। আমাকেও বলছিল টাকা দিলে ভ্যারিফাইড পেইজ থেকে প্রেস রিলিজ দিয়ে জানাবে যে আমি দুর্নীতি করি নাই।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে প্রদানকৃত এক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি।
ডা. মিতু তার পোস্টে লেখেন, ‘দুদক বলেছে তাদের কেউ এই ঘুষ চাওয়ার সঙ্গে জড়িত না। তারা কীভাবে বুঝল? এক ঘণ্টার মধ্যে সব কর্মকর্তার বিষয়ে শিওর হয়ে গেল? এই প্রেস রিলিজটা ছিল খুব কাঁচা- শুধু নিজেদের সাধু সাজাতে আর দুদকের মান বাঁচাতে।’
তিনি আরও বলেন, ‘আমি ১০০% শিওর এসব ফোন কলের চাঁদাবাজির সঙ্গে দুদক কর্মকর্তাসহ একটা বড় টিম জড়িত। তারা জড়িত না থাকলে কোনোভাবেই আমার ইনফরমেশন তাদের পাওয়ার কথা না। এবং দুদকের পেইজ কন্ট্রোল কে করে দেখা উচিত। আমাকে বার বার বলছে টাকা দিলে পেইজ থেকে প্রেস রিলিজ দিবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দুদক চোরাবালির মতো জায়গা ঢুকে নাড়াচাড়া করলে আরো গর্তে ফেলবে, এজন্য সবাই ভয় পায় দুদককে।’
মন্তব্যের ঘরে তিনি উল্লেখ করেন, ‘মজার একটা বিষয়- দুদকে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। এর চেয়ে থানায় এসপির সঙ্গে দেখা করা সহজ। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলেও আত্মপক্ষ সমর্থন করা বা কিছু বলা যায় না। উনারা না বলা পর্যন্ত আপনি ঢুকতেও পারবেন না।’
স্বদেশ প্রতিদিন/এমএম