বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:৩১ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ১:১৪ PM

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে ১২৭ জন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন ফেসবুক পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক ব্যবহারকারী।

আরও পড়ুন


এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম, কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার পেইজে বাজে মন্তব্যকারী মোট ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।’


তিনি আরও উল্লেখ করেন, ‘স্ক্রিনশট, লিংক- সব কিছু সংরক্ষিত আছে। আমার ল-ইয়ার, ফ্যান-ফলোয়ার ও পরিবারের সহায়তায় এই কাজ চলছে। অচিরেই এদের আইনের আওতায় আনা হবে।’
 








মিষ্টি জান্নাত আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। তার ভাষায়, ‘‘একদল লোক অনেক দিন ধরেই পিছনে লেগে আছেন। এবার তাদের আর কোনো ক্ষমা নেই। আমার সম্মানহানি ও সামাজিকভাবে হেয় করার পেছনে এদের পরিকল্পিত ভূমিকা রয়েছে।”

এই ঘটনার পর ঢালিউড অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে অভিনেত্রীর এমন সাহসী ও সচেতন আইনি অবস্থানকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল ও বিতর্ক প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মিষ্টি জান্নাত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close