সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৩২ পিএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসারে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে এই প্রার্থীরা সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্য থেকে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়; বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং একইসঙ্গে কমিশনের অফিসিয়াল নোটিশ বোর্ডেও এটি প্রকাশ করা হয়েছে।

কী থাকছে পরবর্তী ধাপে?

উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য প্রস্তুতি নিতে হবে। পিএসসি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ২,৩০৯ জন ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১২,৭৮৯ জন প্রার্থী।

স্বদেশ প্রতিদিন


আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা   ফলাফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close