প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:০৮ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ২:১৩ PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে পেছনের সারিতে থাকলেও এবার ভিন্ন কিছু ভাবছে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ২০২৫-২৭ চক্রে অন্তত ছয়ে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় টাইগাররা।
২০২১-২৩ চক্রে বাংলাদেশ ছিল নবম, আর ২০২৩-২৫ চক্র শেষ করেছে সপ্তম অবস্থানে। এবার তারা চায় আরও এক ধাপ এগোতে।
সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে শান্ত বলেন, ‘চার বা পাঁচ না হোক, অন্তত ছয়েও যদি শেষ করতে পারি, সেটাও আমাদের জন্য বড় সাফল্য।’
বর্তমানে লর্ডসে চলছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এরপরই নতুন চক্রের সূচনা হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট দিয়ে।
প্রথম টেস্ট: ১৭ জুন এবং দ্বিতীয় টেস্ট: ২৫ জুন। এই সফরে রয়েছে আরও ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ।
স্বদেশ প্রতিদিন/এমএম