শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      ● ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ      ● জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান      ● ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা      ● বসুরহাটে হোমল্যান্ড আবসনের ফ্যামিলী ডে      ● রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র পথ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      ● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      
৬০ শতাংশ উইনিং পারসেন্ট হলে দারুণ হবে: শান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২:১৭ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৭:৫০ PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে পেছনের সারিতে থাকলেও এবার ভিন্ন কিছু ভাবছে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ২০২৫-২৭ চক্রে অন্তত ছয়ে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় টাইগাররা।

মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘গতবার আমাদের পারফরম্যান্স ছিল প্রায় ৩৩ শতাংশ। এবার সেটা যদি বাড়িয়ে ৫০, ৫৫ বা ৬০ করা যায়, তাহলে আমি মনে করি এটা হবে বড় অর্জন।’

তিনি আরও যোগ করেন, ‘এবার যেসব দলের বিপক্ষে আমাদের খেলা, তারা সবাই বেশ শক্তিশালী। চ্যালেঞ্জ তো থাকবেই, তবে যদি দল একসঙ্গে চেষ্টা করে, ভালো কিছু করা সম্ভব।’

সিরিজের প্রস্তুতিতে আজই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ছেন কয়েকজন ক্রিকেটার। বাকি সদস্যরা যাবেন আগামীকাল। নতুন চক্রে ভালো শুরুর আশায় দল গোছাতে চায় টিম ম্যানেজমেন্ট।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিশ্ব টেস্ট কিক্রেকেট   বাংলাদেশ   শান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close