শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা      ● বসুরহাটে হোমল্যান্ড আবসনের ফ্যামিলী ডে      ● রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র পথ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      ● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা
মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম

‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভূল্লী উপজেলার কচুবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প) সংস্থার রীচ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্ক ইন এক্সি নেদারল্যান্ডসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। এ সময় তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সার্প সংস্থার রীচ প্রকল্পের আওতায় শিশুদের সামাজিক উন্নয়ন, অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিশু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেক।
এ ছাড়া বক্তব্য দেন সার্প সংস্থার নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্র, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাফরুল্লাহ, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, কচুবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটির অন্যতম আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে আয়োজিত সৃজনশীল প্রদর্শনী। বিদ্যালয় মাঠে ছয়টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে শিশুদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প, চিত্রকর্ম ও সৃজনশীল উপকরণ প্রদর্শন করা হয়। প্রদর্শনীর মাধ্যমে শিশুদের অধিকার, ধর্মীয় সম্প্রীতি, শিক্ষা, আত্মসুরক্ষা, নিরাপদ খাবার ও সামাজিক সচেতনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
শিশুরা নিজেদের তৈরি উপকরণ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ পায়। এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, সৃজনশীল প্রতিভা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
আয়োজনের মধ্য দিয়ে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে শিশুদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   ভূল্লী   বিশ্ব শিশু দিবস   শিশু অধিকার   শিশু সুরক্ষা   সার্প   রীচ প্রকল্প   সৃজনশীল প্রদর্শনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close