প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। তাদের শুভেচ্ছায় সাড়া দিয়ে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। এ সময় শিশুদের হাতে ক্রীড়াসামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। এ সময় শিশুরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং কার কোন খেলা ভালো লাগে, তা জানতে চান।
শিশুদের পছন্দের খেলার বিষয়ে খোঁজ নেওয়ার পর তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তারেক রহমান। জন্মদিনের দিনে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিশুরা আনন্দিত হয়। বিএনপি মিডিয়া সেলের সৌজন্যে পাওয়া ছবিতে এ সময় শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতির দৃশ্য দেখা যায়।
স্বদেশ প্রতিদিন/এস পি