প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:১৪ পিএম

ফাইল ছবি
ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইশরাক বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এটাই তাদের সমস্যা। আমাদের অনেক ভাই আন্দোলনে শাহাদাতবরণ করেছে, আমরা বুক ফুলিয়ে রাজপথে দাঁড়িয়েছি। এখন ছয়, বারো কিংবা চব্বিশ ঘণ্টার নোটিশে যে কোনো নির্দেশ পালনে আমরা প্রস্তুত।
তিনি অভিযোগ করেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এটা কোনো একজনের নয়, একটি গোষ্ঠীর পরিকল্পিত কাজ। আমরা সেই রাজনীতি আর মেনে নেব না।
প্রধান উপদেষ্টার এক বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করে ইশরাক বলেন, বাম গণতান্ত্রিক জোটকে প্রতিহত করার ঘোষণা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করেছিলাম, তিনি সবার কাছে নিরপেক্ষ থাকবেন।
তিনি আরও বলেন, আমাদের পাসপোর্ট বিদেশি নয়, আমরা এই দেশের মানুষ। পোর্ট, করিডোর কিংবা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কোনো ভাড়া করা সরকার নয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানেই সেই রাজনীতির পরিসমাপ্তি ঘটেছে। এখন আমাদের স্লোগান—সবার আগে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/এনআর