মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাতি যেন-তেন নির্বাচন চায় না: জামায়াত আমির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জাতি যেন-তেন নির্বাচন চায় না।” 

সুষ্ঠু বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সমতল ভোটের মাঠ নিশ্চিত করা হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন। নামাজ শেষে তিনি নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, “পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার ও যুব সমাজকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।”

সরকারের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির আরও বলেন, “প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন এখন সবচেয়ে জরুরি বিষয়।”

এ সময় সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close