বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পোশাক থেকে কোরবানির রক্তের দাগ তুলবেন যেভাবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ৪:৪৬ PM

কোরবানির ঈদের সকালে অনেকেই সাদা পাঞ্জাবি পরে নামাজ শেষে চলে যান কোরবানির মাঠে। সেখানে পশু জবাইয়ের সময় সাদা কাপড়ে লেগে যায় রক্তের দাগ, যা না তুললে দৃষ্টিকটুভাবে স্থায়ী হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্ত একটি প্রোটিনভিত্তিক দাগ—এবং তা তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে কার্যকর। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে তুলবেন সাদা কাপড় থেকে পশুর রক্তের দাগ:

১. ঠান্ডা পানি:
তাজা দাগ তুলতে তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। গরম পানি ব্যবহার করবেন না, কারণ তা প্রোটিন জমাট বাঁধিয়ে দাগ স্থায়ী করে।

২. লবণ পানি:
এক গ্লাস ঠান্ডা পানিতে দুই চা চামচ লবণ মিশিয়ে তুলার সাহায্যে দাগের ওপর আলতো চাপ দিন।

৩. হাইড্রোজেন পার-অক্সাইড:
এই রাসায়নিক রক্তের রঞ্জককে অক্সিডাইজ করে দাগ তুলতে সাহায্য করে। তবে ব্যবহারের আগে কাপড়ের এক কোণায় পরীক্ষা করে নিন।

৪. বেকিং সোডা ও ভিনেগার:
এক চামচ বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগান। এছাড়া ৫০:৫০ অনুপাতে পানি ও সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করে ১০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

৫. পুরনো দাগে বিশেষ ক্লিনার:
পুরনো দাগ তুলতে এনজাইমযুক্ত দাগ পরিষ্কারক ব্যবহার করতে হবে। তবে পণ্যের নির্দেশনা ভালোভাবে পড়ে ব্যবহার করুন।

দাগ না উঠা পর্যন্ত কাপড় রোদে শুকাবেন না। এতে দাগ স্থায়ী হয়ে যেতে পারে। প্রয়োজনে হালকা অ্যাপ্রন বা ওভারকোট পরে কোরবানির মাঠে গেলে মূল পোশাক সুরক্ষিত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পোশাক   কোরবানি   রক্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close