প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৯:৫৬ AM

ফাইল ছবি
আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন। এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “ঘোষিত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমন আশাই করছে জাতি।”
জামায়াত আমির আরও আশাবাদ ব্যক্ত করেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা—সংস্কার, বিচারের আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন—এই তিন ভিত্তিতে 'জুলাই সনদ' প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর