সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
স্বামী-ভাই-বোনসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:১৭ পিএম

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন তাপসসহ পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন মুন্নি সাহার বোন আপেল রানী সাহা, ভাই তপন কুমার সাহা এবং প্রণব কুমার সাহা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. ইয়াছির আরাফাত আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মুন্নি সাহা, তার স্বামী এম এস প্রমোশনসের স্বত্বাধিকারী কবির হোসেন তাপস এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন এবং এসময় অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

আদালত এই আবেদন গ্রহণ করে পাঁচজনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  স্বামী-ভাই-বোনসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close