বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
যেসব নিয়ম মানলে থামবে চুল ঝরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:১৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:০৭ PM

চুল ঝরে পড়ার সমস্যা কমবেশি অনেকেরই আছে। নারী পুরুষ সবার এই সমস্যা লক্ষ করা যায়। আর এই সমস্যা ব্যক্তির স্বভাবিক জীবনে বাধার সৃষ্টি করে। তবে এই সমস্যার রয়েছে একাধিক কারণ। এর মূল কারণ হচ্ছে চুলের যত্ন না নেওয়া। ঠিকমতো মাথার ত্বক পরিষ্কার না করলে কিংবা গোছল না করলে এমন সমস্যা হতে পারে। শুধু তাই নয়, শরীরে যদি হরমোনের ভারসাম্য বিগড়ে যায়, মাথায় খুশকি বা সংক্রমণ হলেও চুল ঝরে পড়তে পারে।

তবে ব্যতিক্রম হলো, যাদের মাথায় খুশকি নেই, ঠিক মতো যত্ন নেওয়ার পরেও মাথার চুল উঠে আসে তারদের এই সমস্যার কারণ কি? এর কারণ জানার জন্য একজন ভালো ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।

তবে ২০১৮ সালে ‘ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, উপযুক্ত পুষ্টির অভাব হলেও চুল ঝরে পড়তে পারে।

চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন পাঁচ, ছয়টা কিংবা দশটা চুল উঠল। সেটা নিয়ে দুশ্চিন্তা থাকে না। কিন্তু চিরুনি বোলালেই যদি প্রতিবার গোছা গোছা চুল উঠতে থাকে, তাহলে তা নিয়ে চিন্তা হওয়াই স্বাভাবিক!

ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক অশ্বিনী ভাট বলেছেন, ‘দিনে ৫০-১০০টা চুল ওঠা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন তার চেয়ে বেশি চুল উঠলে তা নিয়ে ভাবতে হবে। কারণ তখন তা সমস্যায় পরিণত হয়ে যায়।

চুলের যত্ন ও চুল ঝরে পড়া কমায় যে ভিটামিন:

কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করে ভিটামিন বি১। চুলের বৃদ্ধির জন্য শক্তির প্রয়োজন। তাই ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব ঘটলে চুলের ফলিকল দুর্বল হয়ে যেতে পারে। নতুন চুল গজাতেও এতে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য বলছে- একজন প্রাপ্তবয়স্কের দিনে ২৫ মিলিগ্রাম ভিটামিন বি১-এর প্রয়োজন হয়।

চুলের গোড়া মজবুত করে যে ভিটামিন:


রিবোফ্ল্যাভিন পরিচিত ভিটামিন বি২ নামে। শরীর ও কেশের বৃদ্ধির জন্য এই ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভাঙতে এবং কলা-কোষে শক্তি জোগাতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করতেও এই ভিটামিনের ভূমিকা থাকে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক নারীর দিনে ৪.৭ মিলিগ্রাম রিবোফ্ল্যাভিন দরকার।

চুলে শক্তি ও স্বাস্থ্য ভালো রাখে সহায়তা করে যে ভিটামিন:

প্যান্টোথেনিক অ্যাসিড নামেও পরিচিত ভিটামিন বি৫। শরীরকে শক্তি জোগাতে এবং কোষ বিভাজনে এটি সাহায্য করে। চুলের গোড়ায় শক্তি জোগাতে সাহায্য করে এই ভিটামিন। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন বি৫ ভীষণ জরুরি উপাদান। এর অভাবেও চুল ঝরে পড়তে পারে।

চুলের বৃদ্ধি ও চুল ভাঙ্গা রোধে:

প্রোটিন ভাঙতে ও চুলের বৃদ্ধিতে সহায়ক হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন বি৬। 

ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক অশ্বিনী বলেন, ‘পাইরিডক্সিন বা ভিটামিন বি৬-এর অভাব হলেও চুল ঝরার সমস্যা হতে পারে।’

চুলের যত্নে বিভিন্ন উপাদান:

এ ছাড়া চুলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো কেরাটিন নামে এক ধরনের প্রোটিন। বায়োটিনের বা ভিটামিন বি৭-এর অভাব কেরাটিনের উৎপাদনে প্রভাব ফেলে। এ ভিটামিন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দিনে ৩০ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন পড়ে।

ভিটামিন বি৭, ভিটামিন সি, ডিসহ একাধিক খনিজ যেমন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তেমনই তাদের অভাবেও চুল ঝরার সমস্যা দেখা দিতে পারে। শুধু উল্লিখিত ভিটামিন নয়, ভিটামিন ডি, ই, বি৯, বি১২-এর অভাব হলেও তা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। শুধু চুল শরীরের একাধিক গুরুত্বপূর্ণ কাজের জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়।

চুলের ঘাটতিপূরণে শাকসবজি, ফলমূল ও ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে এমন খাবার খেতে হবে। মাছ ও ডিম নিয়মিত খেতে হবে। এ ছাড়া প্রতিদিনই মাপমতো এসব খাদ্যতালিকায় থাকা প্রয়োজন। নির্দিষ্ট কোনো ভিটামিনের ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। এ ছাড়া খাবার তালিকায় নানা রকম বাদাম রাখলেও চুল ভালো থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চুলের যত্ন   চুল ঝরে পড়া কমাতে   যেসব নিয়ম মানলে থামবে চুল ঝরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close