প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম

বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে আবদুল মঈন খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি