বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      
নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম

 “নিরাপদ সড়ক সমৃদ্ধদেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখা। বুধবার সকাল ১১টায় নান্দাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নান্দাইল চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে নিসচার নেতৃবৃন্দ ব্যানার-ফেস্টুন নিয়ে “We Demand Safe Road” স্লোগান দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা নান্দাইল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খান। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফয়সাল, অর্থ সম্পাদক মিজানুর রহমান খান (সাগর), দপ্তর সম্পদক আতাউর রহমান খান, সাংবাদিক মনজুরুল হক, সমাজসেবক আজাহারুল হক হিরা প্রমুখ। 

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য ও অসচেতনতাই এর প্রধান কারণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তারা। এসময় স্থানীয় সাংবাদিক, পরিবহন শ্রমিক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় নিরাপদ সড়ক দিবস   নান্দাইল   ময়মনসিংহ   নিরাপদ সড়ক চাই   নিসচা   সড়ক দুর্ঘটনা   ট্রাফিক আইন   সড়ক নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close