বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      ● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      
মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম

সরকার গঠনের আট মাসের মাথায় প্রথমবারের মতো মোংলা বন্দর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি কিছুক্ষণ আগে  মোংলা বন্দরে প্রবেশ করেন বন্দরের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখবেন।

এ সময় তিনি বন্দরের প্রস্তাবিত চীনা বিনিয়োগের স্থান এবং বন্দরের পাশে অবস্থিত চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। মূলত এই সফরটি রাজনৈতিক সফরের চেয়ে অর্থনৈতিক গুরুত্ব বেশি বহন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই মোংলা বন্দর এলাকায় জড়ো হয়েছেন শত শত বিএনপি নেতাকর্মী। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন।

এ সময় কথা বলেন মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী। তিনি বলেন, দীর্ঘ সাত মাস পর প্রধানমন্ত্রীর এই আগমন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সৌভাগ্যের। চীনের সাথে সাড়ে তিন হাজার কোটি টাকার চুক্তির মাধ্যমে এখানে বিনিয়োগ আসছে। এই বিনিয়োগ বাস্তবায়ন হলে ৩০ থেকে ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া ফোর লেন রাস্তা, ব্রিজ, ড্রেজিং এবং এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক বলেন, এটি কোনো জনসভা নয়, এটি উন্নয়নের সফর। এই সফরের মাধ্যমে মোংলা বন্দরকে আধুনিক বন্দরে রূপান্তরিত করে  গড়ে তোলা হবে এবং এটি হবে দেশের অন্যতম শ্রেষ্ঠ গেটওয়ে।

নেতাকর্মীরা জানান, বন্দরের সবচেয়ে বড় সমস্যা নাব্যতা সংকট। এই সংকট দূরীকরণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   মোংলা বন্দর   প্রধানমন্ত্রীর সফর   চীনা বিনিয়োগ   অর্থনৈতিক অঞ্চল   নাব্যতা সংকট   বন্দর উন্নয়ন   বাগেরহাট   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close