প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধানমন্ত্রীর সফরে অংশ না নিতে তাঁকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে প্রায় এক সপ্তাহ আগে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রদূত দাউদ আলী। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন। এ দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও গেছেন তিনি এবং প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন।
সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে দাউদ আলীকে ফিরতে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
স্বদেশ প্রতিদিন/এস পি