বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      ● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      ● অজ্ঞাত রোগে একের পর এক মরছে মরিচগাছ      ● ইশরাককে নিয়ে প্রিন্স মাহমুদের আবেগঘন বার্তা      ● আলিফ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন      ● সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ, নিরাপদে সরানো হলো পর্যটকদের      ● ‘কোনো কিছুর প্রয়োজন হলে জানিও’, আহত ভক্তকে জ্যাকি শ্রফ      
বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম

২০২৬ সালের বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর মূল তালিকা প্রকাশের আগে ৫১ থেকে ১০০তম অবস্থানে থাকা রেস্তোরাঁগুলোর বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ইউরোপের ১১টি দেশের ২০টি রেস্তোরাঁ জায়গা পেয়েছে। আগামী ৪ নভেম্বর পেরুর রাজধানী লিমায় আনুষ্ঠানিকভাবে মূল তালিকা প্রকাশ করা হবে।

ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ওয়ার্ল্ডস ৫০ বেস্ট রেস্টুরেন্টস ২০২৬’-এর বর্ধিত তালিকায় ছয় মহাদেশের ৩৬টি শহরের রেস্তোরাঁ রয়েছে। আন্তর্জাতিক শেফ, খাদ্যবিষয়ক লেখক ও রন্ধন বিশেষজ্ঞসহ ১ হাজার ১০০ জনের বেশি বিশেষজ্ঞের ভোটে তালিকাটি তৈরি হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে ইউরোপের পর এশিয়ার ১৭টি, উত্তর আমেরিকার ছয়টি, দক্ষিণ আমেরিকার তিনটি, আফ্রিকার দুটি এবং মধ্যপ্রাচ্যের দুটি রেস্তোরাঁ স্থান পেয়েছে।

ইউরোপের রেস্তোরাঁগুলোর মধ্যে ইতালির সেনিগালিয়ার উলিয়াসি ৫১তম অবস্থানে রয়েছে। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও স্পেন থেকে তিনটি করে রেস্তোরাঁ তালিকায় জায়গা পেয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের দুটি এবং ডেনমার্ক, সুইডেন, স্লোভেনিয়া, পর্তুগাল ও তুরস্কের একটি করে রেস্তোরাঁ রয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য লেডবেরি ২০১৯ সালের পর প্রথমবারের মতো বর্ধিত তালিকায় ফিরেছে। আগামী ৪ নভেম্বর লিমায় বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর মূল তালিকা ঘোষণা করা হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিশ্বের সেরা রেস্তোরাঁ   ইউরোপের রেস্তোরাঁ   দ্য ওয়ার্ল্ডস ৫০ বেস্ট রেস্টুরেন্টস   উলিয়াসি   আন্তর্জাতিক খাবার   রন্ধনশিল্প   ভ্রমণ   লাইফস্টাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close