প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০২ পিএম

বন্ধুত্ব মানেই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর জীবনের নতুন অধ্যায়। সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যান, আবার জীবনের পথে যুক্ত হন নতুন মুখ। তবে নতুন বন্ধুত্বের আনন্দের পাশাপাশি পুরোনো সম্পর্ক আগলে রাখাও সমান গুরুত্বপূর্ণ। আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। নতুন বন্ধুত্ব গড়ে তোলা এবং পুরোনো বন্ধনের যত্ন নেওয়ার বার্তা নিয়ে দিনটি পালিত হচ্ছে।
বন্ধুত্ব মানুষের জীবনে আনন্দ, ভরসা ও স্মৃতির এক অনন্য অংশ। পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা বন্ধুত্ব সময়ের সঙ্গে দূরত্বের কারণে বদলে যেতে পারে। তবু দূরে থাকলেই যে বন্ধুত্বের টান কমে যায়, তা নয়। নতুন বন্ধু জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দুয়ার খুলে দেন। তবে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি, কারণ ভুল বন্ধুত্ব জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
হলিডে ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০০৬ সালে নতুন বন্ধু দিবস পালনের উদ্যোগ শুরু হয় এবং ২০০৭ সালে প্রথমবার দিনটি উদ্যাপন করা হয়। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। দিনটি উপলক্ষে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া কিংবা পুরোনো বন্ধুকে খোঁজ নেওয়া যেতে পারে। কারণ নতুন বন্ধুত্ব যেমন জীবনে নতুন রং যোগ করে, তেমনি পুরোনো বন্ধুত্বের স্মৃতি ও আন্তরিকতা জীবনকে সমৃদ্ধ করে।
স্বদেশ প্রতিদিন/এস পি