বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      ● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      
আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২
মোহাম্মদ রিয়াদ হোসেন, আনোয়ারা ( চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার বাসিন্দা সিএনজিচালক মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। সাকিব আঃ গফুরের ছেলে এবং জাহিদুল সেলিম উল্যাহর ছেলে।

বৃহস্পতিবার এসআরবি-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আনোয়ারা হয়ে চট্টগ্রাম নগরে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর বেলা ১১টা ২০ মিনিটের দিকে অভিযান চালানো হয়। আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ-সংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় চেকপোস্টে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। চালক ও পেছনের আসনে থাকা যাত্রীকে জিজ্ঞাসাবাদে অটোরিকশার চালকের আসনের নিচে গোপন কুঠুরিতে ইয়াবা রাখার বিষয়টি জানা যায়। পরে সেখান থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   ইয়াবা উদ্ধার   মাদক পাচার   এসআরবি-৭   গ্রেপ্তার   সিএনজি অটোরিকশা   কক্সবাজার   মাদকবিরোধী অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close