বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      
পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, দুটি তাজা কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মোঃ আলাল শেখ (৫২) ও মোঃ জনি কাজী (২৮) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে আরও দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় মোঃ জলিল মন্ডল (২৮) ও মোঃ বাবলু মন্ডল (২৬) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ডিবি পুলিশ   আগ্নেয়াস্ত্র উদ্ধার   ওয়ান শুটারগান   বিদেশি রিভলবার   অস্ত্র মামলা   গ্রেপ্তার   অস্ত্রবিরোধী অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close