বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      ● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      
সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি চলে। রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে উজোবাজারে অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্য আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারাও পাল্টা গুলি চালান।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সুপার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজারের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাজেক   রাঙামাটি   উজোবাজার   গোলাগুলি   নিরাপত্তা বাহিনী   সেনাবাহিনী   পুলিশ   পর্যটক   অবরোধ   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close