মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      
গাজা থেকে মুক্ত আইডিএফ সেনা নামা লেভির বিস্ফোরক মন্তব্য
‘হামাস নয়, প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল ইসরায়েলি হামলায়’
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:৩৭ পিএম

‘হামাস নয়, ইসরায়েলি হামলাই ছিল সবচেয়ে বড় আতঙ্ক’—অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি অবস্থায় কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন ইসরায়েলি সেনা নামা লেভি। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির আওতায় গাজা থেকে ছাড়া পেয়ে তিনি ইসরায়েলে ফেরেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর খবরে জানা যায়, হামাসের হাতে আটক আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) এর পাঁচ নারী সেনার একজন ছিলেন নামা লেভি।

জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের একটি জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে লেভি বলেন, গাজায় বন্দি অবস্থায় সবচেয়ে বড় আশঙ্কা ছিল নিজের দেশের বিমান হামলা। তার ভাষায়, প্রাণহানির ভয় ছিল হামাসের চেয়ে বরং ইসরায়েলি বোমা বর্ষণ থেকেই বেশি।

তিনি বলেন, “প্রতিটি বোমা হামলাই ছিল বিভীষিকাময়। মনে হতো, এই বুঝি শেষ। হয়তো আর কোনো দিন পৃথিবীর আলো দেখব না। হঠাৎ এক ধরনের বাঁশির মতো শব্দ হতো, যা ছিল বোমা পড়ার সংকেত। ওই শব্দে শরীর ঠান্ডা হয়ে যেত, তারপর আসত বিকট বিস্ফোরণ—এত তীব্র যে কয়েক ঘণ্টা অবশ হয়ে থাকতাম।”

একবার তার আশ্রয়স্থলের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। “সেদিন খুব অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। যেদিকে আমি ছিলাম, ক্ষেপণাস্ত্রটি ঠিক সেদিকে পড়েনি,”—বলেন তিনি।

খাবার ও পানির সংকটের কথাও উল্লেখ করেন এই নারী সেনা। জানান, “অনেক সময় খাওয়ার কিছুই থাকত না। এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। একদিন হামাস সদস্যরাই বৃষ্টির পানি এনে আমাকে দেয়। ওই এক চুমুক পানিই তখন মনে হয়েছিল জীবন ফিরে পাওয়ার মতো।”

নেতানিয়াহু সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লেভি বলেন, “আমি কখনোই ভাবিনি, আমাদের দুরবস্থা জেনেও সরকার এভাবে নিষ্ক্রিয় থাকবে। প্রথম দফার মুক্তিপ্রাপ্তদের অভিজ্ঞতা শোনার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

লেভির এই মন্তব্যের আগে চলতি মাসেই আরেক মুক্তিপ্রাপ্ত জিম্মি একই ধরনের অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় ভয় ছিল—ইসরায়েল নিজেই আমাদের হত্যা করে দায় চাপাবে হামাসের ওপর।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে অন্তত ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে এখনো ৫৮ জন হামাসের কাছে জিম্মি রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close