মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে সিলেট জামায়াতের সেক্রেটারি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৪৫ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব সড়ক পরিদর্শন করেন। 

এসময় তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর -সোনারহাট রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজার জনগণের একমাত্র যোগাযোগ ,যা কয়েক বছর যাবত ব‍্যবহার অনুপযোগী। ২০২২ সালের ভয়াবহ বন্যা ও পরবর্তী ২০২৪ সালের বন্যায় দফায় দফায় গোয়াইনঘাটের সড়ক পথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। জরুরি পদক্ষেপ নিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলী অফিসের সহযোগিতায় আমরা লজিষ্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রত সময়ে কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে ২ শত মিটার কাজ সম্পন্ন হয়েছে এবং ৩শত মিটার কাজের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এভাবে প্রতিটি রাস্তাঘাট, কালভার্টের ডিমান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অবকাঠামোগত উন্নয়নে জন্য আমরা চাহিদা তুলে আনার যাত্রা শুরু করছি।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের মানুষ তার অধিকার বঞ্চিত ছিলো, পশ্চিম জাফলং, সদর ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়নসহ এ উপজেলার মানুষ যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে ছিলো। নৌকা ও খেয়া পারাপারের মাধ্যমে উপজেলা সদরের সাথে যাথায়াত করা হতো। আমাদের চলাচলের একমাত্র সড়ক পথ পিরিজপুর সোনারহাট রাস্তা। এটি দীর্ঘদিন থেকেই ভঙ্গুর প্রাকৃতির রয়েছে। একজন রোগী নিয়ে আমরা হাসপাতালে যেতে পারি না। শিক্ষার্থীদের পোহাতে হয় নানা ভোগান্তি। এমতাবস্থায় অনতিবিলম্বে এ রাস্তার কাজ সম্পন্ন না হলে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো।

উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন, পিরিজপুর সোনারহাট রাস্তাটি ২০২২ সালের বন্যা পরবর্তী ফ্লাড ২০২২ নামে অভিহিত, ঠিকাদারী প্রতিষ্ঠান এস আর কর্পোরেশন একসাথে একাধিক কাজে হাত দেওয়ায় তারা কোন কাজই ঠিকমত করতে পারেনি। সাম্প্রতিক জেলা জামায়াতের আমির জয়নাল আবেদীন যে উদ্যোগ নিয়েছেন এজন্য উনাকে ধন্যবাদ। আমরা আশাবাদী শীঘ্রই আমরা সকল কাজ সম্পন্ন করতে পারব।

সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সিএনজি পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ট্রাক সমিতির সহ সভাপতি শরীফ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন রুবেল, ইমদাদ উল্ল্যাহ, সেলিম উদ্দিনসহ পশ্চিম জাফলং, সদর ও লেংগুড়া ইউনিয়নবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

স্বদেশ প্রতিদিন/এনআর/শাহরিয়ার





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close