শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      
যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত ইশরাক সমর্থকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৩০ AM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শপথ গ্রহণের দিনেই সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেয়ার রোডে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাতেও যমুনা ভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার পর, আজও সেই কর্মসূচি অব্যাহত রয়েছে।

নেতাকর্মীরা সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তাদের পদত্যাগ দাবি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেয়ার রোড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও সেনা সদস্যরাও।

এদিকে, কাকরাইল থেকে মৎস্য ভবনগামী সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, এর আগেও টানা ৭ দিন নগর ভবনের সামনে 'ব্লকেড কর্মসূচি' পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যমুনার সামনে হেয়ার রোডে অবস্থান কর্মসূচি অব্যাহত ইশরাক সমর্থকদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close