শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      
বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন
ফারুক হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭9তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৯তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি ও উপজেলা প্রশাসন।

১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচীর মধ্যে মীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে থাকবে মুখরিত ছিল মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এলাকা । 


রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপ্রধানের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, প্রবন্ধকাল লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, আলোচক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  মীর মোশারফ হোসেন স্মৃতি কমপ্লেক্সকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। সেইসাথে তার স্মৃতিকেন্দ্রটি আধুনিকায়ন করার জন্য স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। 

পরে প্রধান অতিথি রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মীর মশাররফ হোসেন   ১৭৯তম জন্মবার্ষিকী   রাজবাড়ী   বালিয়াকান্দি   পদমদী   স্মৃতি কমপ্লেক্স   সংস্কৃতি মন্ত্রণালয়   বিষাদ সিন্ধু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close