শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      ● মেধাতালিকায় ২৮তম হয়েও ৪৫তম বিসিএসের গেজেটে নেই মনিরের নাম      ● ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার      ● মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম      ● সিজেপির পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়াকড়ি, সেন্ট্রাল পার্ক বন্ধ      
গাজায় অব্যাহত হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৫৬ AM আপডেট: ১২.০৫.২০২৫ ৯:৫৮ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে।

চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও আশ্রয়প্রার্থী জনগণ। রোববার (১১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আল জাজিরা অ্যারাবিক জানায়, গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলার ফলে এক নারী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার থেকে দ্বিতীয় এক প্রতিবেদনে বলা হয়, হামলায় দুজন নিহত হয়েছেন— একজন বয়স্ক নারী ও একজন পুরুষ। পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে, কারণ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। শিশুসহ বহু লোকজন হামলায় নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ জন।  

তবে গাজার মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিহত বলে ধরে নেওয়া হচ্ছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন। গাজার সশস্ত্র গোষ্ঠীটি দুই শতাধিক লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close