বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবির ৩ শিক্ষার্থী তৈরী করলেন নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:২৬ AM

বাউব্রেনিয়াম নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী। বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি প্রথম নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এটি।

বাউব্রেনিয়াম সোশ্যাল মিডিয়ার উদ্ভাবনের নেতৃত্ব দেওয়া তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী একেএম. ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান ও মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ। তারা একসঙ্গে কাজ করেছেন ‘টিম তিন উস্তাদ’ নামে।

উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, অ্যালামনাইদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা এবং জুনিয়রদের জন্য উপদেশমালা একত্রে সংরক্ষণের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক কমিউনিটি গড়ে তোলাই বাউব্রেনিয়ামের মূল উদ্দেশ্য।

বিশেষ ফিচার নিয়ে উদ্ভাবকরা জানান, এতে বন্ধুদের জন্য ‘সিক্রেট মেসেজ’ পাঠানোর সুবিধা, শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্য পোস্ট করার সুবিধা, জুনিয়রদের উপদেশ দেওয়ার সুবিধাসহ আরও অনেক কিছু রয়েছে। ডেটা এনক্রিপশনসহ নিরাপদ সার্ভার এক্সনহোস্ট ব্যবহার করে, যাতে তথ্য চুরির ঝুঁকি নেই।

বানালেন নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, নাম ‘বাউব্রেনিয়াম’

এ বিষয়ে উদ্ভাবক দিদারুল আফিফ বলেন, ‌‘আমরা ডেটার নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। স্পর্শকাতর তথ্য যেহেতু আমরা নিচ্ছি না, ডেটা নিরাপত্তা দেওয়া আরও সহজ হবে।’

তিনি বলেন, ‘ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও একটি কেন্দ্রীয় নিজস্ব যোগাযোগ মাধ্যম কখনো ছিল না। আমরা সেই শূন্যস্থান পূরণ করতেই এগিয়ে এসেছি। এটি শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটি হবে বাকৃবিয়ানদের আবেগ ও গর্বের জায়গা।’

তারা জানান, এই মাধ্যমটিতে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য যা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটিকে আলাদা করেছে। কেউ চাইলে বন্ধুকে ‘সিক্রেট মেসেজ’ পাঠাতে পারবেন, পোস্ট করতে পারবেন শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্য, দিতে পারবেন অনুজদের বিভিন্ন উপদেশ। কেবল তথ্য সংগ্রহ এবং প্রচারই নয়, তথ্য সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এতে করে তৃতীয় কোনো পক্ষ কোনো তথ্য পাবে না এবং তথ্য চুরিরও কোনো সম্ভাবনা নেই।

www.baubrainium.xyz লিংকে ওয়েব ভার্সন ও www.tinustad.xyz/baubrainium.apk লিংকে অ্যাপটি পাওয়া যাবে।

অ্যাপটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্ভাবকরা জানান, ক্লাসের সময়সূচি, রিয়েল-টাইম বাস ট্র্যাকিং, একাডেমিক ক্যালেন্ডার, অফিসিয়াল নোটিশ, ক্যাম্পাস সংবাদ, চাকরি ও ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি, বিভাগভিত্তিক আলোচনা ফোরামসহ আরও অনেক সুবিধা যুক্ত করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close