প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:১২ পিএম

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ শুরু হয়।
এসময় চট্টগ্রামের তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলব। একসময় চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করত। লাস্ট ১০-১৫ বছর সে রকম প্লেয়ার উঠে আসেনি। আমি চাইব, আগামীতে যেন উঠে আসে। আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারছিনা, তা দেখতে হবে। কী করলে আমরা স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে পারব, অবদান রাখতে পারব, তা নিয়ে কাজ করতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস