শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      ● কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়      ● নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সৌদি আরবে হুথি হামলা, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      
যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৮:০৩ PM

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।  শনিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে শেয়ার করা এক পোস্টে এমন দাবি করেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্প আরও বলেন, সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!

এর আগে পাকিস্তানের জিও টিভিকে যুক্তরাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে জানিয়েছে যে, উত্তেজনা কমানোর বল ভারতের হাতে।

তিনি বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত, তবে এর শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল ও কাশ্মীরে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় দেশই হামলা ও পাল্টা হামলা শুরু করেছে। শুরু থেকেই আন্তর্জাতিক মহল এ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে।

স্বদেশ প্রতিদিন/এসকে









Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close