বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৭:৩৭ PM

রাজধানীর ভাটারায় অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেছেন বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম। 

আজ শনিবার (১০ মে) সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

চিকিৎসা ক্যাম্পটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয় স্থানীয় সাধারণ মানুষের জন্য। উদ্বোধনের পর তিনি ভাটারার প্রয়াত দেলোয়ার মেম্বারের বড় ভাই সিরাজ সাহেবের মৃত্যুতে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কাইয়ুম বলেন, ‘অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এই সেবার আয়োজন। এটা মানবতার সেবা।’


তিনি আরও বলেন, ‘এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। যারা এই ধরনের আয়োজনের ব্যবস্থা করেছেন তারাও মানবতার কাজ করছেন। এটি একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।’

ভবিষ্যতেও এমন আরো বৃহৎ পরিসরের চিকিৎসা সেবা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যেন গরিব, অসহায় ও টাকার বিনিময়ে চিকিৎসা করাতে অক্ষম ব্যক্তিরাও সহজে চিকিৎসা সেবা পেতে পারেন।

অনুষ্ঠানের শেষে তিনি ডাক্তার, স্বেচ্ছাসেবী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভাটারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা   বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close