শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      
যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ২:০৬ পিএম

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মঞ্চ থেকে এসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তার ওপরেই নামাজের প্রস্তুতি নেন।

কেউ জায়নামাজ, আবার কেউ রুমাল বিছিয়ে নামাজের জন্য বসেন। কাউকে কাউকে জাতীয় পতাকাকে সামনে রেখে সারিতে বসতে দেখা যায়।

সুন্নত নামাজ আদায় ও খুতবা শেষে দুপুর ১টা ১০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।

এদিকে, নামাজের শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। সেখানে পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close