শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না : নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ পিএম

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না সে কথা সরকার বলেনি। ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক সেই কথাই বলছি আমরা। 

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। বিকেল সোয়া ৫টায় বৈঠকটি শুরু হয়ে রাত প্রায় পৌনে ৭টায় শেষ হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না। সরকার বলছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার মানে তারা তো বলেনি যে, ডিসেম্বরে নির্বাচন হবে না। তাই আমরা বলেছি, ডিসেম্বরে নির্বাচন হবে এ রকম একটি তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক।

প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে, নতুন রাজনৈতিক দল এনসিপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যিনি এ কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসিয়েছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। যাদের বঞ্চিত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো, তাহলে বলতে পারতেন যে বিএনপির লোক বসানো হয়েছে। তাহলে এই কথাটির যুক্তি কী?

বৈঠকে নজরুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকে ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 

এদিকে, রাত ৭টায় একই স্থানে এনপিপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সাথে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে বিএনপির পক্ষে নজরুল ইসলাম ও সেলিমা রহমান রয়েছেন।

অন্যদিকে, সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে জোটভুক্ত জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের গোলাম মাওলা চৌধুরী, এনপিপির গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির ক্বারী আবু তাহের ও আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত হোসেন, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও আব্দুল বারিক, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে ঐকমত্য তৈরিতে ফ্যাসিবাদবিরোদী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপতের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে পৃথক বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে দলটি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close