সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      ● মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার      ● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      ● কুমিল্লায় পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার      ● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      
ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:৪৪ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ১০:০৮ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা সোনারগাঁ সরকারি কলেজ, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, পৌরসভা ছাত্রদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া।

এসময় তিনি বলেন, ‘আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে এর পরিষ্কার প্রমাণ আছে। হত্যাকাণ্ডে জড়িত চারজন বৈষম্যবিরোধী ব্যানারে রাজনীতি করেন। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

ছাত্রদল নেতাকর্মীরা জানান, পারভেজ হত্যার সুষ্ঠু বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   বিক্ষোভ   ছাত্রদল নেতা হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close