প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ১০:০৮ PM

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
রবিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই মানববন্ধন করেন ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে ইবি শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তীসময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমন করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মানববন্ধনে বক্তব্যকলীন দলটির বিভিন্ন নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লব হয়েছিল নিরাপদ দেশ গড়ার, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য, কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না। স্বৈরাচার হাসিনা আমলের সংস্কৃতি বর্তমানে হতে দেয়া যাবে না। পারভেজ হত্যাকাণ্ডের দায়ভার শুধু খুনির নয়, এর দায়ভার পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিস ইবি শাখার সভাপতি সাদেক হোসেন বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। পারভেজ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম